• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

প্রতীক ইস্যু নিষ্পত্তি, এনসিপির লক্ষ্য একক নির্বাচনী লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী,,,

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

প্রতীক ইস্যু নিষ্পত্তি, এনসিপির লক্ষ্য একক নির্বাচনী লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি ঘোষণা দিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,

> “আমরা শাপলা কলি নেব—বৃহত্তর জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে, তাই প্রতীক ইস্যুতে পড়ে থাকতে চাই না।”

 

নাসীরুদ্দীন জানান, এনসিপি প্রথমে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এই তিনটি প্রতীককে প্রাধান্য দিয়ে আবেদন করেছিল। পরে নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করলে দলটি সেটি ইতিবাচকভাবে গ্রহণ করে।
তিনি বলেন,

> “দেশবাসীর কাছ থেকেও আমরা শাপলা কলি প্রতীকে ইতিবাচক সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে—শাপলাও আছে, কলিও আছে। কমিশনও একধাপ এগিয়ে চিন্তা করেছে।”

 

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন,

> “ইসির স্বেচ্ছাচারী আচরণ সবাই দেখেছে। এখন এটি আর নির্বাচন কমিশন নয়, হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং কমিশন—কারণ এখানে অনেক কিছুই ইঞ্জিনিয়ারিং হচ্ছে।”

 

বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আপাতত কোনো জোটে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন,

> “জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদ এবং বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। তারা যদি নিজেদের অবস্থান পরিবর্তন করে, তখন বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

 

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন,

> “সরকারের উপদেষ্টারা যদি গোপনে কোনো দলের সঙ্গে প্রেমে পড়েন, তাহলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

 

এ সময় তার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা।

এদিকে একই দিন রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,

> “আমরা নির্বাচন ও সংস্কার—দুটোকে আলাদা কার্যক্রম হিসেবে দেখছি না। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে মৌলিক দাবি আমরা তুলেছি, সেটির সঙ্গে যাদের মিল আছে, ভবিষ্যতে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা খোলা আছে।”

 

তিনি জানান, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং প্রার্থীর তালিকা এই মাসের মধ্যেই প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, প্রতীক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক মাস ধরে দ্বন্দ্বে ছিল এনসিপি। আগে দলটি শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল, পরে শুধুমাত্র শাপলার ওপর জোর দেয়। তবে কমিশনের অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা না থাকায় আবেদন একাধিকবার নাকচ হয়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গত ৩০ অক্টোবর প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে, যা এনসিপি এখন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ