• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিক শিক্ষকরা গাজার সংকট নিরসনে জাতিসংঘে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিক শিক্ষকরা

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রবিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হন তারা। পরে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বঞ্চিত প্রার্থীদের দাবি, পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করা হোক। তাদের দ্রুত নিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান শুরু হয়। তবে দেশের বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনও নিয়োগপত্র হাতে পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ