• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

শিরোনাম: নির্বাচনের দিনই গণভোট—অন্যথায় জাতি মানবে না: মির্জা ফখরুল,,,

রিপোর্টার: / ১০১ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শিরোনাম: নির্বাচনের দিনই গণভোট—অন্যথায় জাতি মানবে না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, “শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে একদলীয় শাসন ‘বাকশাল’ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। তিনি ছিলেন সংস্কারের অগ্রদূত ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে যখন স্বাধীনতার চেতনা ধ্বংসের ষড়যন্ত্র রুখে দিয়েছিল, তখনই জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছিল।”

উপদেষ্টা পরিষদের প্রস্তাব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আলোচনার মাধ্যমে গঠিত ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে অনেক বিষয়ই বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া হয়েছে—এটা আমরা মেনে নিতে পারি না।”

তিনি প্রশ্ন তোলেন, “যদি রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তই নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা এই আলোচনার অর্থ কী?”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “উপদেষ্টা পরিষদের কিছু সদস্য পক্ষপাতমূলক আচরণ করছেন এবং নিজেরাই এমন পরিবেশ তৈরি করতে চাইছেন, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে।”

বিএনপির মহাসচিব বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের সূচনা হবে গণভোটের মাধ্যমে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ