• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা

অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সংস্কার প্রক্রিয়া থামিয়ে দেয়ার চেষ্টা চলছে: ডা. তাহের

‘অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ ষড়যন্ত্র করে থামিয়ে দেয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দিতে তিনি দেশের সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “সংস্কার প্রক্রিয়াকে ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যে আদর্শিক সংগঠনকে বেছে নিয়েছে, জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণ ভোটার তাদেরকেই বেছে নেবে।”

তিনি আরও বলেন, “নেতৃত্বে কাদেরকে দেখতে চান, সেটি দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন। ছাত্র রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল, তার পরিবর্তন ঘটেছে—একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে।”

জামায়াত নেতা আশা প্রকাশ করে বলেন, “চব্বিশের অভ্যুত্থানে ছাত্রসমাজ যেমন অপশাসনের পতন ঘটিয়েছিল, তেমনি ভবিষ্যতে সমাজ থেকে দুর্নীতি ও অনৈতিকতা দূর করতেও তারা অগ্রণী ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ