• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নৌপথে ভয়ঙ্কর চাঁদাবাজি: নিরাপত্তাহীনতায় পণ্যবাহী নৌযানের চালক-শ্রমিকরা,,

রিপোর্টার: / ৯১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নৌপথে ভয়ঙ্কর চাঁদাবাজি: নিরাপত্তাহীনতায় পণ্যবাহী নৌযানের চালক-শ্রমিকরা

নৌপথে বেপরোয়া চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন নৌযানের চালক ও শ্রমিকরা। মেঘনা থেকে পদ্মা, শীতলক্ষ্যা হয়ে বুড়িগঙ্গা নদীপথ পর্যন্ত বিস্তৃত এই চাঁদাবাজি মূলত পণ্যবাহী নৌযানকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। নৌযান শ্রমিকদের অভিযোগ—চাঁদাবাজদের চাহিদামতো টাকা না দিলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। দিনের বেলা ও রাতের অন্ধকারে নোঙর করা নৌযানে হামলা চালিয়ে চাঁদা আদায় করা হলেও বেশির ভাগ ঘটনারই মামলা হয় না। ফলে অপরাধীরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপথে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করেই সংঘবদ্ধ চক্রগুলো চাঁদাবাজি করছে। সদরঘাট, চাঁদপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তারা সক্রিয়। দেশের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা দেড় হাজারেরও বেশি মালবাহী জাহাজ এবং হাজারো বাল্কহেড প্রতিনিয়ত এসব চাঁদাবাজির শিকার হচ্ছে।

চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল, চরভৈরবী, মল্লিকপুর, ইলিশা ও দড়রচর এলাকায় সকল ধরনের নৌযানকে চাঁদা দিতে বাধ্য করা হয়। একইভাবে শরীয়তপুরের চর আত্রা, ওয়াপদা, বাবুরচর, খাজুরতলা ও পাইনপাড়া এলাকায় ট্রলার ও স্পিডবোট নিয়ে দুর্বৃত্তরা নৌযান থামিয়ে ২০–৩০ হাজার টাকা করে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে চালক-শ্রমিকদের ওপর চলে মারধর।

এ ছাড়া নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ সীমানা ঘেঁষা শীতলক্ষ্যা নদীপথেও মালবাহী জাহাজ থেকে ১০–৫০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধরসহ মালপত্র লুটের ঘটনা ঘটছে। শীতলক্ষ্যা দিয়ে প্রতিদিন সার, চিনি, জুট, পেপার, সিমেন্টসহ বৃহৎ শিল্পকারখানার কাঁচামাল বহন করা হয়, যা প্রায়ই চাঁদাবাজদের হামলার মুখে পড়ে।

তবে নৌপুলিশ বলছে—অভিযান অব্যাহত আছে। বিভিন্ন এলাকায় চাঁদাবাজ চক্রের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের ১১ আগস্ট সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় র‌্যাব-৯ সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তার আগেও চাঁদপুর মোহনায় চাঁদাবাজি মামলায় একদল দুর্বৃত্ত গ্রেপ্তার হয়।

নৌপুলিশের (ঢাকা অঞ্চল) পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নৌপথে সক্রিয় অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলছে। অভিযোগ পেলেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ