• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি**

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি**

তফসিল ঘোষণার পরদিন থেকেই সারাদেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুযায়ী এসব ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন। তারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইসি। কমিশন সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে কমিশন। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন। তার ভাষণ বিটিভি ও বেতারের জন্য ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও কমিশনকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।

ইসির চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ও থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ