• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আইসিইউতে বেগম জিয়া, অবস্থা অত্যন্ত সংকটময়—দেশবাসীর কাছে দোয়ার আহ্বান তারেক রহমানের,,

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আইসিইউতে বেগম জিয়া, অবস্থা অত্যন্ত সংকটময়—দেশবাসীর কাছে দোয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বেগম জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এই মুহূর্তে অবস্থার উন্নতি হয়েছে—এমন আশাবাদী কিছু বলার সুযোগ নেই।

বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় পর্যায়ে রয়েছে। চিকিৎসকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। মহান আল্লাহর রহমতে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারলে ভালো কিছুর আশা করা যেতে পারে।”

এমন পরিস্থিতিতে মায়ের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সংকটময় সময়ে দেশনেত্রীর জন্য সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন।

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান মায়ের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর রাজনৈতিক কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে যান এবং দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বিস্তারিত বৈঠক করে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। রাত আনুমানিক ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও অন্যান্য রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন রাখতে দলের নেতাকর্মীদের প্রতিও বিশেষ নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ডা. জাহিদ হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সচেতনভাবে বলেছেন—কোনোভাবেই যেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়। এজন্য তিনি অতিউৎসাহী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আবারও আহ্বান জানানো হয়েছে—দেশের যেখানেই থাকুন না কেন, সবাই যেন দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ