• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ

রিপোর্টার: / ২১ পঠিত
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় এক অসাধু ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীরা অভিযোগ করেছেন। উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর চৌকিদারের অনিয়ম, দুর্নিতী, স্বজনপ্রিতি, অর্থআত্মসাৎ সহ নানা অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাধারন মানুষ। তারা এর সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি জানান।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০২৩ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধানখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন মিজান চৌকিদার। এরপর থেকে সাধারন জনগনের সাথে যোগাযোগ না রেখে, নিজের খেয়াল খুশিমত নাগরিক সেবা প্রদান করে আসছে। কৃষকদের জন্য বরাদ্ধ আসা সরকারি সার, বীজ ও কীটনাশক প্রকৃত কৃষকদের না দিয়ে তার নিজস্ব লোকেদের মাঝে বিতরন করেন। এমনকি জেলে কার্ড, ভিজিডি, বয়স্ক ভাতা, টিউবয়েল, লেট্রিনসহ সরকারি সকল সেবা পাওয়ার জন্য অসহায় হতদরিদ্র মানুষের কাছে টাকা দাবি করেন তিনি। প্রকৃত প্রতিবন্দিদের তালিকায় নাম না দিয়ে সুস্থ মানুষ কে অসুস্থ প্রতিবন্দি সাজিয়ে তালিকায় নাম দিয়েছেন। প্রকৃত প্রতিবন্দি নিশানবাড়ীয়া আবাসনের শিল্পি বেগমের পুত্র মুসা, পূর্ব গন্ডামারী গ্রামের ফারুক মৃধার ছেলে জুনায়েত প্রতিবন্দি ভাতা থেকে বঞ্চিত হয়েছে। সরকারি লেট্রিন এবং টিউবয়েল দেয়ার কথা বলে পূর্ব গন্ডামারী গ্রামের বাসিন্দা পরিবানু সহ একাধিক ব্যাক্তির কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ বিরাজমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির ধানখালী ইউনিয়নের সদস্য ছিলেন মিজান চৌকিদার। গ্রামবাসীরা তার হাত থেকে রক্ষা পেয়ে সরকারি ভাবে সকল সেবা পাওয়ার দাবি জানান।
ধানখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মিজানুর চৌকিদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার ব্যবহৃত মুঠফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনকলটি রিসিব না করার কারনে তার বক্তব্য দেয়া যায় নি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, অভিযোগ এখনো হাতে পাইনি। তবে, অভিযোগের সত্যতা পেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ