• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ রাজশাহীর সমাবেশে বিএনপিকে নিয়ে কড়া মন্তব্য জামায়াত আমিরের, উত্তপ্ত রাজনৈতিক মাঠ করব কাজ, গড়ব দেশ”—খাল পুনঃখনন উদ্বোধনে উন্নয়ন পরিকল্পনার বার্তা প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের

রিপোর্টার: / ১১ পঠিত
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় অতিরিক্ত জোয়ারের নোনা পানিতে প্লাবিত হচ্ছে ফসলি জমি। এতে কৃষি জমি অনাবাদি হওয়ার শংকায় রয়েছে শত শত কৃষক। ইতোমধ্যে লবণ পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক কৃষক। জোয়ারের পানি প্রবেশ করেছে বসতবাড়ির আঙ্গিনায়। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। এমন দৃশ্য দেখা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাঁটা ভাঙ্গা সুইজ গেট সংলগ্ন গ্রামগুলোতে। তবে, পাশেই নতুন ¯øুইসের নির্মাণ কাজ চলমান রয়েছে। অতিদ্রæত ¯øুইসটি চালুর দাবী জানিয়েছেন কৃষকরা।
সরেজমিনে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের নিচকাঁটা সুইজ গেটটি দীর্ঘ বছর ধরে অরক্ষিত ছিলো। বিগত দুই বছর পূর্বে সেখানে একটি নতুন সুইজ গেট নির্মাণের কাজ শুরু করা হয়। সেটির কাজ এখন প্রায় শেষের পথে। কিন্তু এর মধ্যেই পুরাতন ভাঙ্গা ¯øুইজ দিয়ে নোনা পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এতে শত শত একর জমি অনাবাদি হওয়ার আশংকা করছেন স্থানীয় কৃষকরা। তাদের মতে, নিঁচকাটা, নবীপুর, টুঙ্গিবাড়িয়া, মজিদপুর, নাওভাঙ্গা ও কুমিরমারাসহ অন্তত দশটি গ্রামের ফসলি জমিসহ কৃষকদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া ¯øুইস সংলগ্ন বাসিন্দাদের ঘর বাড়ির আঙ্গিনায় পানি প্রবেশ করে জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তা-ঘাট তলিয়ে চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। অতিদ্রæত নতুন ¯øুইসটি চালু করার জোর দাবী জানিয়েছেন কৃষকসহ স্থানীয়রা।
কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী, নিচকাঁটা গ্রামের রশিদ মাতুব্বর, মিলন তালুকদার ও মাও. আব্দুর রশিদসহ আরো অনেকে জানান, নিচকাঁটার ভাঙ্গা ¯øুইস দিয়ে নোনা পানি প্রবেশ করে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যেই অনেক জমি অনাবাদি হয়ে গেছে। অতিদ্রæত নতুন সুইজ গেটটি চালু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন তারা।
নতুন ¯øুইসের স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন সিকদার বলেন, অতিবৃষ্টির কারনে কাজটি বাঁধাগ্রস্থ হয়েছে। তবে, পানি নিষ্কাশন করে আগামী এক মাসের মধ্যেই নতুন সুইজ গেটটি চালু করার ব্যবস্থা করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ