• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পল্লবীতে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শোকাহত পরিবারকে সান্ত্বনা

রিপোর্টার: / ৯৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

পল্লবীতে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শোকাহত পরিবারকে সান্ত্বনা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তার-এর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে।

পুলিশ সূত্র জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়।

পরবর্তীতে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তার-কে আটক করলেও প্রধান অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজধানীজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ