• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্য বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া অপরিহার্য।

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ আয়োজন নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিক, পরিমার্জিত ও সময়োপযোগী করে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর ফলে মাদকাসক্তি, মোবাইল ফোন আসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী—যার মধ্যে ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন বালক এবং ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন বালিকা—এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এ টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় দল সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করেছে। চলতি বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা ও ব্যাপ্তির দিক থেকে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মননশীলতা গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ করছে। এর সুফল হিসেবে দেশের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলায়, বিশেষ করে ফুটবলে, উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিশুরাই হবে আমাদের আগামীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ