• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

‘গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

ঢাকা, ২০ জুন ২০২৬:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) আয়োজিত ‘টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি বা সনদ প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ও পোশাক শিল্প। দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ এ খাত থেকে আসে। তাই ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাত শুধু একটি শিল্পখাত নয়, এটি দেশের অর্থনীতির রক্তসঞ্চালনের মতো কাজ করছে। এ খাতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টেক্সটাইল খাতেও প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা এবং নতুন উদ্ভাবনের প্রয়োজন রয়েছে। স্মার্ট টেক্সটাইল, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং শিল্প-একাডেমিয়ার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।”

আ ন ম এহছানুল হক মিলন বলেন, টেক্সটাইল শিল্পের বহুমুখীকরণ, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে প্রস্তুত করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ