• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল সন্ধ্যা থেকেই শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ শীতকালীন মৌসুমে বৈশ্বিক ফ্লাইট নেটওয়ার্ক ও গন্তব্য বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ তুললেন রাশেদ খাঁন নতুন ৫০টি এয়ারবাস বিমান বহরে যুক্ত করার ঘোষণা ভিয়েট্রাভেল এয়ারলাইন্সের নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষখোর ও লুটপাটে লিপ্ত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌদির প্রধান তেল পাইপলাইনে হুতি হামলা: বিশ্ববাজারে ৪ শতাংশ সরবরাহের ঝুঁকি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক

নতুন উড়োজাহাজ বহর গড়তে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা

রিপোর্টার: / ১৬ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামী দুই মাসের মধ্যে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার সমমূল্যের বড় অংকের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহর সম্প্রসারণের লক্ষ্যে আরও বড় বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উড়োজাহাজ লিজ নেওয়ার একটি বড় চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শনিবার রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক নীতি সংলাপে এ পরিকল্পনার কথা জানান এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে তিনি জানান, নতুন চুক্তিতে কতটি উড়োজাহাজ যুক্ত হবে বা সেগুলো কোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে, তা চুক্তি স্বাক্ষরের পর বিস্তারিত জানানো সম্ভব হবে। এর আগে গত ২৯ জুলাই ‘বিয়ন্ড উইথ বোয়িং’ শীর্ষক এক অনুষ্ঠানে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে ২১টি বোয়িং উড়োজাহাজ লিজ নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই চুক্তির আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে, যা ২০২৭ সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে বহরে যুক্ত হবে। বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা, যা দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোর মধ্যে বৃহত্তম বহর।

নীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনসহ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোর সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সুবিধা কাজে লাগিয়ে নতুন গন্তব্য চালু এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে ইউএস-বাংলার মতো বেসরকারি সংস্থাগুলোর এমন বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ কার্যকর হলে যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমান চলাচল খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে, যা দেশের এভিয়েশন খাতের দ্রুত বিকাশে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ