• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল সন্ধ্যা থেকেই শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ শীতকালীন মৌসুমে বৈশ্বিক ফ্লাইট নেটওয়ার্ক ও গন্তব্য বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ তুললেন রাশেদ খাঁন নতুন ৫০টি এয়ারবাস বিমান বহরে যুক্ত করার ঘোষণা ভিয়েট্রাভেল এয়ারলাইন্সের নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষখোর ও লুটপাটে লিপ্ত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌদির প্রধান তেল পাইপলাইনে হুতি হামলা: বিশ্ববাজারে ৪ শতাংশ সরবরাহের ঝুঁকি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করার আর্জি জানানো হয়। সেই সঙ্গে রুল বিবেচনাধীন থাকা পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও তার সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজন, প্রকাশনা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ