• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের, পেন্টাগনের ভিন্ন ব্যাখ্যা প্রেক্ষাপট: সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দোহায় ইসরায়েলি হামলার এক বছর: মধ্যপ্রাচ্যের কূটনীতি ও সার্বভৌমত্বের নতুন সংকট আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই: বিমানমন্ত্রী মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান লস অ্যাঞ্জেলেসে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ফোবানার ৪০তম সম্মেলন নেপালে বন্যায় নিখোঁজ ইউনিভার্সিটি অব মিনেসোটার চিকিৎসক ও তার পরিবার জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেক্ষাপট: সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের সামগ্রিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, বিগত সরকারের শাসনামলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের মর্যাদা ও স্বচ্ছতা পুনরুদ্ধারের লক্ষ্যে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পরিবেশ ও শৃঙ্খলা ফেরাতে আগামী এক মাসের মধ্যে সেখানকার বস্তি উচ্ছেদের দাবিও তুলে ধরেন তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বার সভাপতি। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের পরিপন্থী অবস্থান নিয়েছেন, যা এই সংকটময় মুহূর্তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ