
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আগত নজরুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে ৩০টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।
জব্দকৃত স্বর্ণ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক যাত্রী নজরুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।