• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের তদবির ও অনিয়মের বেড়াজালে বন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

রিপোর্টার: / ১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার আওতায় মাঠ পর্যায়ে থাকা বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা ফেরানোর পাশাপাশি পূর্ববর্তী প্রশাসনের সময় নিয়োগ পাওয়া আওয়ামীপন্থি লোকজনকে এসব গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য কমিটি রয়েছে। পর্যালোচনা শেষে দেখা গেছে, অধিকাংশ কমিটি দীর্ঘ বছর আগে গঠন করা হয়েছিল এবং অনেকগুলোর কার্যক্রম বা প্রজ্ঞাপন সংক্রান্ত তথ্য বর্তমানে হালনাগাদ নেই। প্রশাসনিক জটিলতা দূর করতে তাই জরুরি ভিত্তিতে এই কমিটিগুলো নতুন করে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।

পুনর্গঠন প্রক্রিয়ায় সব অংশীজনের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে অন্তত একজন নারী প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক মনোনয়নের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিকে সর্বপ্রথম পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মন্ত্রণালয় ও দপ্তরগুলোর অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সব কমিটি হালনাগাদ করে দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকারের প্রশাসনিক কাঠামোর প্রতিটি স্তরে এই পরিবর্তন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ