• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকার যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত ইনার সার্কুলার রিং রোড নির্মাণের অগ্রগতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর তিনি দ্রুত কাজ সম্পন্ন করার ওপর জোর দেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করতে তিনি নির্দেশ দেন, যাতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়।

এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ