• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বিষ্ণু মূর্তি উদ্ধার নওগাঁ রাণীনগরে খাস পুকুর থেকে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫০৫ পঠিত
আপডেট: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

হাবিব নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে আবারো সরকারি খাস
পুকুর থেকে মূল্যবান কালো পাথরের ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি
উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম
কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী
উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম
ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের খনন কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে
স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে সেখানকার কাজের লোকজন পুকুর সংস্কারের
খনন কাজ করছিলেন। এ সময় ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের সময় মূর্তি পাওয়া যায়। সকালে স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে, থানা পুলিশকে খবর দেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
সেখান থেকে একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন।
মূর্তিটির ওজন ১৪ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে।
ওসি আরো বলেন, গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি
ওজনের মূল্যবান কালো পাথরের একটি বিষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ