• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

শার্শার নাভারনে প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি : সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শার্শা উপজেলার নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্য সমগ্রী বিতরন করা হয়।
সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আধুনিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের আইকন, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নীতিবাচক ধ্যান ধারনা পাল্টে দিয়ে যিনি মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মানব সেবায় একজন নিবেদিত প্রাণ জনাব মোঃ মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার) এডিশনাল ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ। তার বিচক্ষণতা, দূরদর্শিতা, নেতৃত্ব, কর্মদক্ষতা, পেশাদারিত্ব, ব্যবস্থাপনা গুণাবলীতে বাংলাদেশ পুলিশ বাহিনীকে উচ্চ মাত্রায় নিয়ে যান। তিনি সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। তাদের লক্ষ্য পথ শিশুদের সামগ্রিক কল্যাণ সাধন করা। তারই সহধর্মিনী ও মোছাঃ নাসিমা সুলতানা (অ্যাসোসিয়েট প্রফেসর) ইডেন সরকারি মহিলা কলেজ, ঢাকা। তিনি নিজেকে কর্মের গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজের অবহেলিত শিশুদের মাঝে। না ফেরার দেশে চলে যাওয়া তার এক অকালপ্রয়াত শিশুসন্তান জীবন এবং প্রয়াত শ্বশুর-শাশুড়ির নামে প্রতিষ্ঠিত করেন সালেহা কবীর জীবন ফাউন্ডেশন। তিনি সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মূলত দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ, বৃত্তি, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত দারিদ্র্য শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকেন।
৭৫জন শিক্ষার্থীদের মাঝে ১০ কেজি চাউল, ২কেজি ডাউল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি রসুন, ১ লিটার সোয়াবিন তেল ও ১কেজি লবণ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যান সমিতির সভাপতি আবুবাক্কার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ