• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

‘বায়োপিক’ দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন পরীমনি।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪১৪ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

বিনোদন ডেস্ক  পরীমনির বায়োপিক নয়, তবে জানা গেছে ‘বায়োপিক’ দিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেন পরীমনি। ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ। এবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগস্টের শুরুতে পরীমনি ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে রুপালি জগতে পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয়ের। নির্মাতা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।    পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’সহ এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ