• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

বাংলাদেশে হচ্ছে না মেয়েদের এশিয়ান কাপের বাছাই/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুলাই, ২০২১

খেলাধুলা ডেস্ক বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপত্তি জানিয়েছে গ্রুপের বাকি দুই দল ইরান ও জর্ডান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাই এশিয়ান কাপের বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আগের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে হওয়ার কথা ছিল ‘জি’ গ্রুপের ম্যাচগুলো। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে। ভেন্যু সরে যাওয়ার কথা  নিশ্চিত করেছেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। “আমাদের কোভিড-১৯ পরিস্থিতির কথা সবারই জানা। ইরান ও জর্ডান এই পরিস্থিতিতে আসতে চাইছে না এবং তারা বিষয়টি এএফসিকে জানিয়েছিল। এএফসি ভেন্যু সরিয়ে নেওয়ার কথা আমাদের জানিয়েছে।” “ভেন্যু সরে যাওয়ার আরও একটি কারণ সিলেট ভেন্যু। সেখানকার সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের নয়। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি। এ কারণে ইরান ও জর্ডান কোনোভাবেই আসতে রাজি নয়।” ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত সরাসরি এই আসরে খেলবে। আগামী ২০ জানুয়ারি ভারতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। সাত বছর আগে দেশের মাটিতে অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখের ছিল না দলের। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন নিজেদের মাঠে খেলতে না পারার হতাশা। “নিজেদের মাঠে খেলতে পারলে ভালো হত। মেয়েরা আরও উদ্দীপ্ত থাকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ