• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার: / ৬৮ পঠিত
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬

রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সরকার। সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রোববার (২৪ মে) মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে এবং বিশেষ আদালতের মাধ্যমে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ ও পৃথক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ঘটনায় চার্জশিট আজই দেওয়া হবে। বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলেই আশা করছি।”

আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া প্রস্তুতের পর বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংযোজনসহ শেষ পর্যায়ের কারিগরি কাজ সম্পন্ন করছে পুলিশ। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে।

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোহেল রানা। সেখানে তিনি স্বীকার করেন, ঘটনার আগে ইয়াবা সেবনের পর শিশু রামিসাকে ধর্ষণ এবং পরে শ্বাসরোধে হত্যা করেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সময় সোহেল তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘরের একটি কক্ষে আটকে রেখেছিলেন। পরে মরদেহ গুমের প্রস্তুতির সময় স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লে সোহেল ও তার এক সহযোগী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। ঘটনাস্থল থেকেই স্বপ্নাকে আটক করেন স্থানীয়রা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকার এসব অপরাধে কোনো ছাড় দেবে না।” তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনাগুলোতে দ্রুত গ্রেপ্তার ও তদন্ত নিশ্চিত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয়, মূল্যবোধের সংকট এবং অপসংস্কৃতির বিস্তার এ ধরনের অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল ও বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগের কথাও জানান তিনি।

সংলাপে তথ্য অধিদপ্তর এর প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ