• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটুয়াখালীর লেবুখালী পায়রা নদীর সেতু’র নাম শহীদ আলাউদ্দিন সেতু নামকরণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৫২৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা আন্দোলনে ৬৯’ এর গনঅভ্যুত্থানের প্রতিবাদের মিছিলে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে ইপিআর এর গুলিতে শহীদ পটুয়াখালী’র কৃতি সন্তান আলাউদ্দিন এর নামে লেবুখালী’তে পায়রা নদীর উপর নির্মিত নান্দনিক সেতুটি প্রথম শহীদ আলাউদ্দিন এর নামে নামকরনের দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারক লিপি প্রদান করা হয়।

সোমবার (১৩-ই-সেপ্টেম্বর-২১ ইং) তারিখ সকাল ১১টায় জেলা প্রেসক্লাব পটুয়াখালী র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রেসক্লাব পটুয়াখালী র সভাপতি মোঃ মশিউর রহমান এর সভাপত্তিত্তে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব পটুয়াখালী র সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন জুয়েল। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাধারন সম্পাদক সমীর চন্দ, বাসদ জেলা সম্বনায়ক এ্যাডভোকেট জহিরুল আলম সবুজ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা শাখার সাধারন সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী দিলিপ, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ, কবি ও কথা-সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল হোসেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এস আল-আমিন খাঁন, মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ আহমেদ, জেলা প্রেস ক্লাব পটুয়াখালী’র যুগ্ম সাধারন সম্পাদক হেলাল আহমেদ (রিপন), সাংগঠনিক সম্পাদক জামাল আকন, নাগরিক টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি, শফিকুল ইসলাম (সুমন), এস,এ, টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, জাতীয় দৈনিক এই বাংলার প্রতিনিধি আরিফ হোসেন (টিটু), এছাড়াও মানববন্ধনে শহীদ আলাউদ্দিন এর পরিচিতি পাঠ সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আঃ আলীম সহ প্রমূখ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন যাতে লেবুখালী তে নির্মিত সেতুটি ৬৯’ এর গনঅভ্যুত্থানে পটুয়াখালীর প্রথম শহীদ আলাউদ্দিন এর নামে নামকরন করা হয় এবং নতুন প্রজন্ম যেন শহীদ আলাউদ্দিন এর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।

উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ