• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

পোশাক শ্রমিক নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত বরগুনা জেলায়।

রিপোর্টার: / ৪১৭ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি :বরগুনা আরও একজন করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি পোশাক কারখানার শ্রমিক।

মঙ্গলবার (১২ মে) বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলীশাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন।
বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি আসেন। তিনি ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠান চিকিৎসকেরা। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তিনি এখন বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে।
এছাড়া, বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে তিন করোনায় রোগী চিকিৎসাধীন রয়েছেন।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪, আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জন মারা গেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ