• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

হাড় ভালো রাখে ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বয়স যত বাড়তে থাকে কমতে থাকে শারীরিক শক্তি। নানা শারীরিক সমস্যার মাঝে অন্যতম একটি সমস্যা হয়ে দাঁড়ায় হাড়ের ব্যথাও। উঠতে- বসতে অনুভূত হয় ব্যথা। বিশেষজ্ঞদের এই বিষয়ে রয়েছে নানা পরামর্শ। চলুন জেনে নেই হাড় ভালো রাখবেন কিভাবে:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশেরই অস্টিওআর্থ্রাইটিস জাতীয় সমস্যা দেখা দেয়। এ সময় সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্সসিড, সবুজ সবজি, আখরোট, সয়াবিন এবং বিভিন্ন ডালে থাকা ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড হাড়ের জয়েন্টের ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে।
শরীরের ওজন বৃদ্ধি পেলে অনেকসময় কোমর, হাঁটু ও গোড়ালিতে বেশি ভর পরে। তাই বাড়তি ওজন কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখা হাড়ের সংযোগস্থলের ওপর চাপ কমায়। এতে হাড়ের সমস্যা অনেকাংশেই কম হয়। হাড় ভালো থাকে।
হাড় ভালো রাখতে সবুজ পাতাওয়ালা সবজি, সয়াবিন, তিল, স্প্রাউটস এবং কুমড়োর বীজ খেতে পারেন। এছাড়াও ধূমপান, অ্যালকোহল এবং লাল মাংস থেকে দূরে থাকুন। এসব হাড়ের জন্য ক্ষতিকারক।
খাদ্যাভ্যাসের পরে হাড় ভালো রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন শরীর চর্চা। তাই নিয়মিত শরীরকে সচল রাখতে চলাফেরা ও অনুশীলন করা জরুরি। তবে ব্যায়ামের সময় হাড় ও সংযোগস্থলের যেন কোন আঘাত না লাগে সেদিকে খেয়াল রেখে সতর্কতার সঙ্গে যতটা সম্ভব নিয়মিত শরীর চর্চা করার। সঠিক পদ্ধতিতে ব্যায়াম শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ