• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

হোঁচট খেল মেসি-নেইমারহীন পিএসজি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নেইমার তো আগে থেকেই নেই, গতরাতের ম্যাচে করোনার কারণে ছিল না ডি মারিয়াও। করোনার থেকে সুস্থ হলেও পিএসজির হয়ে মাঠে নামেননি মেসি। এই তিন বড় তারকাকে ছাড়া লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষেও জিততে পারেনি পিএসজি। লিঁওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রথমে পিছিয়ে পরা পিএসজি ম্যাচের শেষ মুহূর্তের গোল করে হার থেকে বাঁচে। ম্যাচের সপ্তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় অলিম্পিক লিঁও। এই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। তবে ৭৬ মিনিটের মাথায় থিও খেরার গোল করে সমতায় ফেরান পিএসজিকে। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। যা দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকেও ১১ পয়েন্ট বেশি। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে লিঁও আছে ১১ নম্বর স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ