• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বৃষ্টির নতুন পানির কারণে তিস্তা ও ধরলা নদীতে ঝাঁকে -ঝাঁকে ধরা পড়ছে বৈরালি মাছ /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৪২ পঠিত
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::বৈরালি মাছ শুধুমাত্র প্রবাহমান নদীতে পাওয়া যায়। বৃষ্টির নতুন পানির কারণে তিস্তা ও ধরলা নদীতে হঠাৎ চৈত্র মাসে পানির নতুন প্রবাহ সৃষ্টি হয়েছে। নতুন পানি পেয়ে নদীতে ঝাঁকে-ঝাঁকে বৈরালি মাছ নদীর কিনারায় এসে ডিম ছাড়ছে।

বৈরালি মাছের প্রজনন মৌসুম এখন, তাই নদীর কিনারায় ডিম ও রেণুতে ভরে গেছে। আঁচল ভর্তি পানি নিলে খালি চোখে দৃশ্যমান হয়। নতুন পানি পেয়ে ডিম ছাড়তে এসে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে বৈরালি মাছ ধরা পড়ছে। জেলেদের মুখে হাসি ফুটে উঠেছে।

তিস্তা ও ধরলা পাড়ে ঘুরতে গিয়ে দেখা গেছে জেলেদের মাছ ধরার ধূম। তবে বৈরালি মাছ সাধারণত রাতে জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ রাতে ঝাঁক বেধে স্রোতের বিপরীতে এই সময় চলে। ডিম পাড়া শেষে আবার গভীর নদীতে ফিরে যায়।

ঝাঁক বেধে বৈরালি মাছ চলার সময় বোয়াল, বাঘাইড়, আইড়, কালবাউশ, বাইম, চিতল, খাকলাসহ নানা প্রজাতির ছোটবড় মাছ বৈরালি মাছকে খাদ্য হিসেবে শিকার করে। বৈরালি মাছ শিকার করতে এসে শিকারি মাছ জেলেদের শিকারে পরিণত হয়ে যায়। বড়-বড় মাছও জেলেদের জালে আটকা পড়ছে।

বৈরালি মাছ সুস্বাদু তাই নদী পাড়ে প্রতি কেজি বৈরালি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। সারারাত জেলেরা যে মাছ ধরে থাকে। সেই মাছ পাইকারগণ ভোরে এসে ঘাট হতে পাইকারি মূল্য কিনে নিয়ে যায়। এসব মাছ বাজারের আড়ৎদারদের মাধ্যমে খুচরা ভোক্তাদের কাছে পৌঁছায়।

প্রায় শুকিয়ে যাওয়া তিস্তা ও ধরলা নদীতে আজ তিস্তা ব্যারেজ পয়েন্ট ও ধরলা সেতু পয়েন্টে প্রায় ৫ হাজার কিউসেকের মতো পানি প্রবাহ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

মৎস্য সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রাকৃতিক পরিবেশে নতুন পানিতে তিস্তা ও ধরলা নদীতে সকল প্রজাতির মিঠাপানির নদীর মাছ ডিম ছাড়ে। এসময় গভীর জল হতে মাছ ঝাঁকে-ঝাঁকে কূলে আসে। তাই জেলেদের জালে বৈরালিসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে l


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ