• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রে চাকরি হারালেই ছাড়তে হবে দেশ, নতুন প্রস্তাব সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল এল পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা মানার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকসুর বছরপূর্তিতে খতিয়ান প্রকাশ: ছারপোকা দমনে ব্যয় ৩২ লাখ নির্বাচন কমিশনের নতুন প্রতীক তালিকা: যুক্ত হলো ‘না’ উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

শরণখোলাবাসী ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আতঙ্কে ঘূর্ণিঝড় আম্পান।

রিপোর্টার: / ৪৪৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাগেরহাট প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূল জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি। সময় যত গড়াচ্ছে সিডর ও আইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলাবাসীর মনেও আতঙ্ক তত বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের কোলঘেঁষা বলেশ্বর নদীর তীরে এ উপজেলার অবস্থান। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ এর পোল্ডারের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। দুই মিলে ঝড় ও জলোচ্ছ্বাসের খবরে আতঙ্কিত হয় এলাকাবাসী। তবে এবারের শঙ্কা অনেক বেশি। কারণ কয়েকদিন আগে ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা ও বগি অংশের একশ মিটারের উপরে বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ সংলগ্ন আশার আলো মসজিদ কাম সাইক্লোন শেল্টারটিও মারাত্মক ঝুকিপূর্ণ। ফলে এলাকাবাসীর মধ্যে কয়েকগুন বেশি আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ