• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,, একুশের ভিড়ে সক্রিয় ছিনতাইকারী: শহীদ মিনার এলাকায় ১২ মোবাইল চুরির অভিযোগ,, শহীদ মিনারে প্রথমবার দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ,,, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,,,, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধাঞ্জলি,,, রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, ঈদে ২৪ ঘণ্টা খোলা,,, মহান একুশে ফেব্রুয়ারি আজ: ভাষা শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার,,, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান,, দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: প্রধানমন্ত্রীকে টিআইবি,,,

হাইকে সভাপতি ও বাদলকে সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আব্দুল হাই সভাপতি ও আবু হাসনাত শহীদ মো. বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ রোববার বিকেলে ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, আব্দুল হাই ও আবু হাসনাত শহীদ মো. বাদল এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ