• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে বিএনপি’র গণসমাবেশ : দু’দিনের পরিবহন ধর্মঘট উত্তেজনা বাড়িয়েছে নেতাকর্মীদের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

সেলিম মিয়া, রংপুর।।রংপুরে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর)। এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা নানা ধরণের প্রস্তুুতি নিয়েছেন। এরই মধ্যে শুক্রবার ভোর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি। সমবেশে ঘিরে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকেই নগরীর প্রবেশ পথে পুলিশ চেকপোস্ট নজরদারি দেখা যায়।
এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজনের মাঝে বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। অনেকেই এতে ভোগান্তিতে পড়বেন। তবে এবারের গণ-সমাবেশে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলে ‘চলো চলো রংপুর চলো’ স্লোগান। পথে পথে এই স্লোগান তুলে দলীয় নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করায় নতুন মাত্রা পেয়েছে এই সমাবেশ।
এদিকে সমাবেশের জন্য জিলা স্কুল মাঠ চেয়ে আবেদন করলেও মহানগর পুলিশ অনুমতি দিয়েছে কালেক্টরেট ঈদগাহ মাঠের। ইতিমধ্যেই মাঠে মঞ্চ বানানোর কাজ শুরু হয়েছে। অনুমতি পাওয়ার পর থেকেই গত তিনদিন ধরে দলীয় নেতাকর্মীরা রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান নিয়ে মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। রংপুর নগরীসহ বিভাগের সকল জেলা-উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড-গ্রাম পর্যন্ত পোস্টার- ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সব চেয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে  ‘চলো চলো রংপুর চলো’  স্লোগান।
এরই মধ্যে দলীয় নেতাকর্মীসহ মানুষজন রংপুরের গণ-সমাবেশে আগাম হাজির হচ্ছে। কেউ কেউ চিড়া-মুড়ি-গুড়সহ সাথে এনেছেন কাঁথা-কম্বলও। বৃহস্পতিবার অনেকেই  নগরীর আবাসিক হোটেল, ছাত্রবাস, স্বজন, পরিজন ছাড়াও নগরীর বাইরে বিভিন্ন উপজেলার আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান নিচ্ছেন। শুক্রবারের মধ্যেই সমাবেশের ৪০ ভাগ লোক রংপুরে প্রবেশ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে পুলিশ নেতাকর্মীদের এখনও গ্রেফতার না করলেও ভয়ভীতি প্রদর্শন ও হয়রানীর আশংকা করছেন দলের নেতারা। দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, নেতাকর্মীরা শুকনা খাবার চিড়া-গুড়, পানি ও কাঁথা-বালিশ নিয়ে শুক্রবার দুপুরের মধ্যে সমাবেশে অবস্থান নেবে। যে কোন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।
দলীয় সূত্রে জানা গেছে,  সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও বিভাগীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ