• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

আইসোলেশনে থাকা মাদারীপুরে এক রোগীর মৃত্যু ।

রিপোর্টার: / ৩৪৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২০

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে তার মৃত্যু হয়। তিনি করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন।মারা যাওয়া তাজিমুল হোসেন সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাসউদী গ্রামের হাবিবুর রহমান চৌকিদারের ছেলে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালের একজন সিনিয়র নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. অখিল সরকার জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে ঈদের আগে তাজিমুল ঢাকার যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের নিজ গ্রামের বাড়ি আসেন। বাড়ি আসার পর বুধবার তার জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা আরো বাড়লে তিনি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে  ভর্তি হন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মধ্যরাত থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে শুক্রবার দুপুরে তিনি মারা যান। মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তার শ্বাসকষ্টের সমস্যাও ছিল। ঢাকা থেকে দেশে আসার পরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। যেহেতু তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তাই স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ