• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার মোঃ শাহাবুদ্দিনঃ
আজ (২রা ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকায় কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় আমন মৌসুমের উফশী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করন শীর্ষক আলোচনা সভা, ফসল কর্তন, কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ড. মোঃ শাহজাহান কবির মহাপরিচালক ব্রি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সায়েদুল ইসলাম, সচিব কৃষি মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল, বরিশাল। উপজেলা নির্বাহী অফিসার জনাব শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি বিষয়ক পটুয়াখালী জেলার বিভিন্ন কর্মকর্তা সহ, ইউনিয়ন কৃষি কর্মকর্তা জনাব মোঃ ওয়ালিউল্লাহ ও ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ বাবুল মিয়া, জনাব মোঃ আলাউদ্দিন খান সভাপতি বাংলাদেশ কৃষক লীগ ৫নং নীলগঞ্জ ইউনিয়ন ও মোঃ মনজুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে মিষ্টি পানির অভাব ও লবণাক্ততা দূরীকরণের গভির নলকূপ উপস্থাপন। সরকারি খাস জমি দখল মুক্ত করে খাল খনন করা। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন। কৃষি ক্ষেত্রে সরকারের প্রণোদনা ও অনুদান প্রকৃত কৃষকদের মাঝে সুষম বন্টন। নদী বেষ্টোনিতে ইউনিয়নের চতুর্দিকে টেকসই ভেরীবাঁধ নির্মাণ ও বিপর্যস্ত সুইজগেট পুনঃনির্বাণের ব্যবস্থা। সহজ মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ সহ বিভিন্ন বিষয় দাবি দাওয়া উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে কৃষকদের মাঝে ব্রি- ৬৭, ব্রি-৭৪ সহ বিভিন্ন প্রজাতির ব্রি জাতের ধান কৃষকদের হাতে তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ