• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান

ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত /দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখার উদ্যোগে ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দীপু লাল দাস। প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। এ বছর বিশ্বব্যাপি মানবাধিকারের সর্বজনীন ঘোষনা পত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘ মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান, কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, আওয়ামীলীগ নেতা এসআরএম মানিক, আঃ ছালাম, মানবাধিকার কর্মী উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রভাষক অমরেশ রায় চৌধুরী, গোলাম সাইদ খান ও মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ করে সকল পর্যায়ের মানুষের মানবাধিকার বাস্তবায়নের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ