• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

নোয়াখালীতে হসপিটালের ব্যবসা নামে চলছে প্রতারণা,অভিযোগ করেও মিলছেনা প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩০৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র হসপিটাল রোড়ে হসপিটাল ব্যবসার নামে প্রতারণা করে আসছে মোঃতাজুল ইসলাম (৪৮) পিতা মৃত মজিবল হক।চটকদার কথা আর লোভনীয় অপার দিয়ে শেয়ারের কথা বলে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।টাকা গ্রহণ শেষ হলে পাল্টে যার তার রুপ।রিস্কা চালকের সন্তান হয়েও বর্তমানে কোটি টাকার মালিক। দালিলিক প্রমানে প্রতিষ্ঠানের মালিক না হয়েও কখনো ব্যবস্থাপনা পরিচালক আবার কখনো প্রধান উপদেষ্টা পরিচয়ে হাতিয়েছে কোটি টাকা। তাহার প্রতারণা বুঝতে পেরে একজন শেয়ার হোল্ডার প্রথমে শেয়ার উত্তলনের আবেদন করেন এবং পরে উকিল নোটিশ প্রেরণ করেন। উক্ত শেয়ার হোল্ডারের উকিল নোটিশের খবর জানতে পেরে প্রতারক তাজুল ইসলাম হসপিটাল রোড়ে অবস্থিত পূবালী ব্যাংক(একাউন্ট -৬২২২৮) থেকে তার নাম প্রত্যাহার করে নেন।অভিযোগকারী গত ০৬/১০/২২ ইং তারিখ নোয়াখালী সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন মোঃমাসুম ইফতেখার ১৭/১০/২২ইং তারিখ অভিযোগকারীর শেয়ারের টাকা তিন কর্মদিবসে পরিশোধের আদেশ প্রদান করেন এবং সকল মালিক গনের তালিকা নোটারী পাবলিক করে তাহার দপ্তরে দাখিল করতে নির্দেশ প্রদান করেন। উক্ত প্রতারক ঐ দিন তাহার অনুসারী মোঃদিদারুল ইসলাম কে দিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি সহ উল্লেখযোগ্য ব্যক্তিদের কাউকে না জানিয়ে অগ্রহণযোগ্য ও আপত্তিকর নোটারি করে মালিকগনের তালিকা তৈরি করে সিভিল সার্জন মহোদয়ের সাথেও প্রতারণা করেন। সিভিল সার্জন অফিস তদন্ত করে উক্ত শেয়ার হোল্ডারদে তালিকায় অসন্তোষ প্রকাশ করেন এবং ২৭/১০/২২ ইং তারিখ পুনরায় স্মারক প্রেরন করেন এবং পাঁচ কর্ম দিবসে শেয়ার ও লভ্যাংশের টাকা পরিশোধ করার জোর তাগিদ দেন এবং অন্যথায় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।রাষ্টীয় আদেশ অমান্য করে উক্ত বিষয়ের কোন সমাধান না হওয়ায় অভিযোগকারী বিষ্ময় প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।উল্যেখ্য অভিযোগকারী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে প্রশিক্ষণ প্রাপ্ত একজন উদ্যোক্তা (রেজি নং ৭৫৫১৯৬)।অনুসন্ধানে জানাযায় এই প্রতারক এর আগেও হসপিটাল রোড়ে আরো দুইটা হসপিটাল করেন যার নাম ছিল এশিয়া ট্রমা ও ইসলামি হসপিটাল। উক্ত হসপিটাল দুটো অনিয়ম ও প্রতারণার কারনে সিভিল সার্জন অফিস স্থায়ীভাবে সিলগালা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ