• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বঙ্গবন্ধু স্বর্ণপদকে ভূষিত হলেন ভোলার কৃতি সন্তান মুহা. আবুল ফুতুহ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৬৪৫ পঠিত
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি।।

ভোলার কৃতি সন্তান মুহা. আবুল ফুতুহ ২০১৬ সালের অনার্স পরীক্ষা ও ২০১৭ সালের মাস্টার্স (থিসিস) পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করায় তাকে দুটি বঙ্গবন্ধু স্বর্ণপদকে ভূষিত করা হয়। মুহা. আবুল ফুতুহ ১৯৯৪ সালের ১৫ই ডিসেম্বর ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. রফিকুল ইসলাম। মাতা মোসা: হাসিনা বিনতে আহমদ।

ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল ও ২০১১ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ন হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ সেশনে অনার্সে আরবী বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে অনার্স পরীক্ষায় রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন। সেই সাথে ২০১৭ সালে থিসিস গ্রুপ থেকে মাস্টার্স পরীক্ষায় ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন।

অনার্স পরীক্ষায় কলা অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ এ ভূষিত হন। এছাড়াও তিনি কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড, ২টি অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড, ফেলোশীপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
২০১৯ সন থেকে তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছে। ইতোমধ্যে তার ২টি গবেষণা প্রবন্ধ ও ৩টি বই প্রকাশিত হয়েছে। তিনি সকলের কাছে দু‘আ প্রার্থী।

এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ