• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

মনিরহো লাল কার্ডের কারণে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

ক্রিমোনেসের বিরুদ্ধে সিরি-এ লিগে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয়েছিল রোমা কোচ হোসে মরিনহোকে। লাল কার্ডের কারণে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে রোমার এই পর্তুগীজ কোচ। গত বুধবার ম্যাচের প্রথমার্ধের শেষে মরিনহো লাল কার্ড দেখে ডাগ আউট থেকে বিদায় নেন। ম্যাচ রেফারির সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করে তাকে লাল কার্ড দেখতে হয়েছে। হতাশাজনক পরাজয়ের কারণে সিরি-এ লিগে শীর্ষ তিনে আসতে ব্যর্থ হয়েছে রোমা। এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ল্যাজিওর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে রোমা। দুই ম্যাচ নিষেধাজ্ঞা ছাড়াও মরিনহোকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সিরি-এ’র বিবৃতিতে বলা হয়েছে ম্যাচ শেষে কোন ধরনের অনুমতি ছাড়াই রেফারিদের ড্রেসিং রুমে গিয়েও একই ধরনের আচরণ করেছেন মরিনহো যা কোনভাবেই কাম্য নয়। এদিকে মৌসুমের প্রথম জয় তুলে নিয়ে ক্রিমোনেস তলানির থেকে এক ধাপ উপরে উঠে এসেছে। তলানির দল সাম্পদোরিয়ার থেকে তারা এক পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে সেফটি জোন থেকে এখনো আট পয়েন্ট দুরে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ