• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নজরুল জন্মজয়ন্তী ও খাল পুনঃখনন উদ্বোধনে কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

নজরুল জন্মজয়ন্তী ও খাল পুনঃখনন উদ্বোধনে কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে আগামীকাল শনিবার তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ত্রিশাল পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ২টায় নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনও করবেন তিনি।

বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়াম-এ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ