• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল/d.c.b

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

চট্টগ্রাম, ২৯ মার্র্চ, ২০২৩ () : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম যাছাই বাছাইয়ের দিনে আজ রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন।
ছয়জন মনোনয়ন ফরম জমা দিলেও বাছাইয়ে ঝরে পড়েছেন বিএনএফের মোস্তাফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী এবং সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।  মনোনয়ন পত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে এনপিপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা ডাচ বাংলা ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থীর এক শতাংশ ভোটারের সমর্থন বিষয়টি যাছাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে দশজন ভোটারকে পরীক্ষা করে নির্বাচন কমিশন। এরমধ্যে তারা দুজনই যাদের স্বাক্ষরযুক্ত সমর্থনের কাগজ জমা দিয়েছেন তা ভুয়া হিসেবে প্রমাণ পায় ইসি। সেকারণে তাদের দুজনের প্রার্থীতা বাতিল করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। গত ৬ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ