• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

রাশিয়া নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্র নিয়ে চুক্তির প্রচেষ্টা চালানো হচ্ছে : আইএইএ প্রধান/d.c.b

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

এনারগোদর , ৩০ মার্চ, ২০২৩ () : আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান বুধবার বলেছেন, তিনি মস্কো নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের জন্য একটি আপোষমূলক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং তিনি এর চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত এ পারমানবিক কেন্দ্র নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। গত বছর রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে সেখানে একের পর এক গোলাবর্ষণ করা হয়।
ইউরোপের বৃহত্তম এ কেন্দ্র এক ব্যাতিক্রমী পরিদর্শনকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, তিনি কেন্দ্রটির ব্যাপারে একটি সমঝোতা খুঁজে পেতে কাজ করছেন যা মস্কো ও কিয়েভ উভয়ের জন্য ভাল হবে।
এ কেন্দ্রে মস্কো আয়োজিত এক প্রেস ট্যুর চলাকালে গ্রোসি সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাব ও পদক্ষেপ প্রস্তুত করার চেষ্টা করছি যা সকল পক্ষ অনুমোদন দেবে বলেও আশা করছি।’ কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রোসি বলেন, ‘আমাদের অবশ্যই বিপর্যয় এড়াতে হবে। আমি একজন আশাবাদী মানুষ এবং আমি বিশ্বাস করি যে, এটি এড়ানো সম্ভব।’ তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রাশিয়ার একটি সাঁজোয়া গাড়িতে করে পরমাণু কেন্দ্রটিতে পৌঁছান।
তবে তিনি পারমাণবিক কেন্দ্রের চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়েও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে আশা প্রকাশ করেন যে রাশিয়া ও ইউক্রেন নিরাপত্তা নীতিতে একমত হবে।
তিনি আরো বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ