• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

ভোলার ৯৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ হচ্ছে/d.c.b

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ভোলা, ৩০ মার্চ, ২০২৩ () : জেলার ৭ উপজেলার ৯৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ল্যাপটপ বিতরণ কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিনে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্পের মাধ্যমে এসব ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রত্যক উপজেলায় এসব বরাদ্দ পাঠাানো হয়েছে ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে করে প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং পাঠদান প্রক্রিয়াকে তরান্বিত করবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এসব ল্যাপটপের মধ্যে সদর উপজেলায় ১৮১টি, দৌলতখানে ৯১টি, তজুমদ্দিনে ১০৮, বোরহানউদ্দিনে ১৪৮, চরফ্যাশনে ১৭০, লালমোহনে ১৯৭ ও মনপুরায় ৩৭টি রয়েছে। এছাড়া জেলায় মোট ১ হাজার ৪৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়েই এসব ল্যাপটপ বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বাসস’কে জানান, ল্যাপটপ বিতরণের ফলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা হলো। প্রত্যেক বিদ্যালয়ে দুইজন করে শিক্ষককে আইসিটির উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় চলে আসবে। সরকারের যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মণের টার্গেট রয়েছে, আজকের শিক্ষার্থীরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়বে। এ ক্ষেত্রে এসব ল্যাপটপ সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিদ্যালয়গুলোতে ল্যাপটপ প্রাপ্তির ফলে শিক্ষার্থীরা তথ্য আপডেটের সাথে সম্পৃক্ত থেকে লেখাপড়ার পাশাপাশি নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ল্যাপটপ বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ