• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

প্রথম আলোর সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে মামলা/d.c.b

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ঢাকা, ৩০ মার্চ, ২০২৩ () : দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায়  মামলা হয়েছে।
মামলায় মতিউর রহমান ছাড়াও প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও তার ক্যামেরাম্যানকে আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
বুধবার দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক বাদি হয়ে এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার ডিএমপি রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বাসসকে জানিয়েছেন, রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনছারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
আইনজীবী আবদুল মালেক সাংবাদিকদের জানান, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে আমি বাদি হয়ে একটি এজাহার করেছি।’
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার  দিবাগত  রাত ১১টা ১০ মিনিটে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।
এরআগে বুধবার দিবাগত মধ্যরাতে স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে ঢাকার কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় স্বাধীনতা নিয়ে জনমনে ‘অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করার অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ