• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কেট, শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি/d.c.b

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৩ (): পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ বলেছেন, শহরের মার্কেট ও শপিংমলগুলোতে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কারওয়ান বাজারে বসুন্ধরা শপিংমল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আইজিপি বলেন, জনগণ যাতে নির্বিঘেœ ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে তিনি নগরীর মার্কেট ও শপিংমলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ট্রাফিক বিভাগ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে, অতিরিক্ত কমিশনাররাও ইফতার পর্যন্ত সড়কে অবস্থান করছেন।
তিনি বলেন, ডিএমপি কমিশনার সড়কে কর্তব্যরত বাহিনীকে নিয়ে ইফতার করছেন।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো: আতিকুল ইসলাম, সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো: হারুন-অর-রশিদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।
পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের মার্কেট, শপিংমল ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।
আইজিপি বলেন, “পহেলা বৈশাখ নিয়ে আমরা এখনো কোনো হুমকি পাইনি। তবে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ