• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিতে পারাপার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ২৮৬ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতৈ অস্থায়ী কাঠের সেতুটি ঝুঁকিতে রয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সীমানায় স্থাপিত ঝুঁকিপ‚র্ণ বেইলী ব্রীজ ভেঙ্গে নতুন সুপার স্ট্রাকচার ব্রীজ নির্মান কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

গত ২০২২ সালের নভেম্বর মাসে পুরাতন ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মান কাজ শুরুর আগে পাশেই অস্থায়ী বিকল্প কাঠের সেতু নির্মান করে সওজ। তবে বর্ষা মৌসুম আসার আগেই নদীর পানি বৃদ্ধিতে অস্থায়ী সেতুর কিছু অংশ পানিতে ভেঙ্গে গেছে। এছাড়াও সেতুটির উপর দিয়েই প্রবাহিত হচ্ছে নদীর পানি।

অস্থায়ী সেতুটি দিয়ে হেটে পারাপারের সময় তৌহিদুল ইসলাম নামে এক স্কুল শি¶ক বলেন, ‘পুরো টাকা পকেটে ঢুকিয়ে নামে মাত্র একটি অস্থায়ী কাঠের সেতু নির্মান করেছে সওজ। এটি জনগণের সাথে তামাসা করা ছাড়া আর কিছুই নয়। এখন আমরা হাজার হাজার মানুষ কিভাবে যাতাযাত করবো!’

স্থানীয় তপন দাস বলেন, ‘খরা মৌসুমে নদীতে যখন পানি কম ছিলো, তখন নদীর পানি থেকে ২ হাত উচ্চতায় কাঠের সেতু নির্মান করা হয়েছে। বর্ষা মৌসুমে কাঠের সেতুটি ডুবে যাবে এটাই ¯^াভাবিক। সেতুটি নির্মানকারীরা জনগণকে ভোগান্তিতে ফেলতে ইচ্ছেকৃত ভাবেই এই কাজটি করেছে।’

এদিকে গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, ‘চলমান ব্রীজ নির্মান প্যাকেজে বিকল্প সেতু নির্মানের কোন ব্যবস্থা নেই। তবুও হেটে যাতায়াতের জন্য একটি অস্থায়ী সেতু আমরা তৈরি করেছিলাম। পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে দুটি নৌকা সেখানে দেওয়া হয়েছে জনসাধারণের পারাপারের জন্য। একটু কষ্ট হলেও পারাপারের জন্য সকলকে নৌকা ব্যবহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ