• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা শার্শায়।

রিপোর্টার: / ৪৩১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শায় স্বাস্থ্য বিভাগের জারিকৃত “রেড জোন” এলাকায় নিয়ম মেনে না চলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকালে শার্শা উপজেলার নাভারণ বাজারের তিনজন হোটেল ব‍্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এসময় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে “রেড জোন” এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান কালে অনেকেই স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে নাভারণ সাতক্ষীরা মোড়ের মুসলিম হোটেলের মালিক আমান আলীকে ১ হাজার টাকা, নাভারণ রেল বাজারের আব্দুস শহীদকে ১ হাজার টাকা ও রেজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম‍্যাজিস্ট‍্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযানকালে দেখা যায়  অনেকেই স্বাস্থ্য বিধি নিয়ম মানছেন না এবং বিভিন্ন অনিয়মে যুক্ত হচ্ছেন। যে কারণে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান গণমাধ্যমকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ