• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ফের সৌদি আরবে করোনার পরিস্থিতির অবনতি গত ২৪ ঘন্টায়

রিপোর্টার: / ৬১৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

ক্রাইম বাংলা প্রবাস ডেস্ক  সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৯১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৪১ হাজার ২৩৪ জন। এ নিয়ে টানা ৪ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রান্ত হয়ে আসছে দেশটিতে ।গত একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। সর্বমোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৯১।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯১ হাজার ৬৬২ জন।

এর আগে, দেশটিতে গতকাল (মঙ্গলবার) একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৫০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪৮ হাজার ৪৮১ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন এক হাজার ৮৫৯ জন।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে আজও সর্বোচ্চ আক্রান্ত নিয়ে প্রথম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ; ২৩৭১ জন। এছাড়া মক্কায় ২৮২, বন্দর নগরী জেদ্দায় ২৭৯, হুফোফে ২৭৩, মদিনা মুনাওয়ারায় ১৫৬, তায়েপে ১৪০, দাম্মামে ১৩৭, জাহারান ১২৩, আল খোবার ১১৪, খামিস মুশাইত ১০০, বুরাইদা ৬৭, আবহা ৫৮, আল মুবারায ৫৬, হাপের আল বাতেন ৫৪, আল খারিজ ৪৮, আল জুবাইল ৩৯, নাজরান ৩৯, আদ দিরিয়াহ ৩৯, ওয়াদি আলদাওয়াসির ৩৩, ক্বাতিপ ৩২, সাফওয়া ২৬, আল উয়ুন ২৩, আল বাহা ১৭, রাস তান্নুরা ১৭, হুরামালা ১৭, আর রাস ১৭, আল কোয়াইয়া ১৬, খালিস ১৫, আল জুফার ১৪, ক্বুনফুদা ১৩, বিশা ১৩, ইয়ানবু ১২, রানিয়া, আহাদ রুপাইদা, লাইলা ও ধারমা ১১ জন করে।এ ছাড়াও আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ