• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াত অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী কতজন, জানালেন সংশ্লিষ্টরা একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এআইয়ের অপব্যবহার রুখতে কঠোর আইন প্রণয়নের পথে সরকার আগস্টে মূল্যস্ফীতি কমে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ৪৩, ভোটার ৩৫ হাজার রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ

সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার: / ৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:
সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদেই আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, আগামীকাল রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন বসার পর তা মুলতবি করা হবে। এরপর ঈদের পর আগামী ২৯ মার্চ আবার সংসদ অধিবেশন শুরু হবে এবং এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে।

মন্ত্রী আরও বলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন চলবে। ১৫ মার্চ অধিবেশন শুরুর পর ১৬ মার্চ থেকে তা মুলতবি থাকবে। পরে ২৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব অধ্যাদেশ বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সংসদের মন্ত্রণালয়ভিত্তিক স্থায়ী কমিটি গঠনের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সেই কমিটি অধ্যাদেশ ও বিলগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করবে।

তিনি জানান, এ বিষয়ে রোববার সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান প্রস্তাব উত্থাপন করবেন। এরপর আলোচনার মাধ্যমে বিষয়গুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে।

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে তাদের কাছেই জানতে হবে।”

কার্য উপদেষ্টা কমিটির ১৫ সদস্যের মধ্যে ১৪ জন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ