• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।। আহত-১৫ দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ,, গণপরিবহনে তেল সংকট কাটছে, শনিবার রাত থেকেই উঠছে রেশনিং সীমা হরমুজ প্রণালি নিরাপদে রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই: বাংলাদেশ–পাকিস্তান মুখোমুখি সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ধর্মীয় নেতাদের ভাতা কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাদি হত্যা মামলায় পলাতকদের সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের

চাঁদা দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।। আহত-১৫

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

চাঁদা দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।। আহত-১৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সরকারি খালে মাছ ধরতে বাঁধা এবং চাঁদা
দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের
প্রায় ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে
ভর্তি করেন। বুধবার সকাল ১১ টায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া বাজারে
এ ঘটনা ঘটেছে।
আহত বিএনপি নেতা স্বপন গাজী বলেন, ডোসের খাল, গাজীর খাল, সুলিজ খাল এ
তিনটি খালকে মাননীয় এমপি মহোদয় উন্মুক্ত ঘোষনা করেন। এতে কৃষক ও জেলেদের
মাঝে স্বস্তি ফিরে আসে। ওই খালের পানি মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে
এবং জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। তবে, ওই জেলেদের কাছে
বিএনপি নেতা হানিফ গাজী, বাচ্চু গাজী, আবুবক্কর গাজী, তুহিন গাজী সহ আরো
অনেকে চাঁদা দাবি করে। আমরা এর প্রতিবাদ করি এবং সাধারন কৃষক ও জেলেদের
পাশে দাড়াই। এ কারনে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম
করে। এতে স্বপন গাজী, জসিম গাজী, রুবেল মৃধা, শহিদুল গাজী, হান্নান মৃধা
সহ ১২ জন আহত হয়। আমরা এর সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানাই।
অপর বিএনপি নেতা বাচ্চু গাজী জানান, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ন মিথ্যে।
তারা ১০০ থেকে ১৫০ জন বাজারে এসে আমাদের উপর হামলা চালালে উভয়ের মধ্যে
সংর্ঘর্ষের ঘটনা ঘটে।
রাঙ্গাবালী থানা ভারপ্র্প্তা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো
হয়েছে। অভিযোগ পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ