• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

পটুয়াখালী কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অসন্তোস, হামলা ভাংচুর, আহত ২০/দৈনিক ক্রাইম বাংলা।

মনির হাওলাদার / ২০৫ পঠিত
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

মনির হাওলাদার

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীণ ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতা নিয়ে বাঙালি শ্রমিক ও চায়নাদের মধ্যে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে অফিস সহ একাধিক যানবাহন।

সোমবার সকাল সাড়ে নয়টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ২০ শ্রমিক ও নিরাপত্তা সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্তনে আনে। এ ঘটনার পর থেকে বাঙালি বিদ্রোহী শ্রমিকদের প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়েছ। এখনো পরিস্থিতির থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে ।

কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন শ্রমিক ওবায়দুল, শাহিন মোল্লা , নিরাপত্তা গার্ড রাকিবুল ইসলাম ও জিদান। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

সরেজমিনে জানাজায়, দীর্ঘদিন ধরে তাদের বেতনের টাকা কেটে রাখা হচ্ছে। তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ার কারণে আজ শ্রমিকরা প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায়। ভাংচুর করা হয় অফিস ও যানবাহন। এসময় চায়না শ্রমিকদের হামলায় বহু শ্রমিক আহত হয়েছে।

আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের পি ডি ইঞ্জিনিয়ার মো. তৌফিক ইসলাম মুঠোফোনে জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তারা শ্রমিকদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমাধানের জন্য উভয় পক্ষের আলোচনা বৈঠক চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ