• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

গণ সিজার বন্ধের দাবীতে মাদারীপুরে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

সুইটি আক্তার, মাদারীপুর।। / ২৬৫ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সুইটি আক্তার,মাদারীপুর।।

মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের অংশগ্রহণে গণ সিজার বন্ধসহ সুচিকিৎসা ব্যবস্থার দাবীতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ জুলাই) বিকেলে নিরাপদ ও সঠিক চিকিৎসা চাই এবং গণসিজার বন্ধের দাবীতে মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবি সংগঠন বন্ধন পরিবারের জিল্লুর রহমান, রাহাত তালুকদার সোহান, নকশি কাথার কেএম জুবায়ের হোসেন জাহিদ, তারুণ্য প্রভাতের নাসির, নব জীবন ব্লাড ডোনেশন সোসাইটির তরিকুল ইসলাম, মাতৃভূমি-চেতনার আবু তালেব ইসলাম সিফাত, ভাই ব্রাদার্স ব্লাড ডোনেশন সোসাইটির মো. রাজ, মানব সেবা ব্লাড ডোনেটের নাজমুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিডি ক্লিন, নবজীবন সংগঠন স্বপ্নচূড়া,কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, ভলান্টিয়ার বার বাংলাদেশ, বন্ধুসভাসহ নানা স্বেচ্ছাসেবি সংগঠন অংশ নেন।

মানববন্ধনের আগে লেকপাড়ের শহীদ কানন চত্ত¡রের সামনে থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন অংশ নেন।

এসময় তারা বলেন, গণসিজার বন্ধ, সুচিকিৎসা সেবা নিশ্চিত, সেবার মান উন্নয়ন, ডাক্তারদের ব্যবহার ভালো ও আন্তরিক হওয়া, সরকারী হাসপাতালে দালাল মুক্তসহ নানা দাবী তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ